রিমিকে দেখে অচেনা এক আবহে থমকে দাড়ায় রিহান। অনেক দিন পর দেখা।দামী বেনারসিতে রিমিকে পরির মত লাগছিল।অবশ্য রিহানের চোখে রিমি পরীর মতই সবসময় ছিল। কেবল ডানাটা ছিলনা বলে আপসুস করতো রিহান।
ঠাট্টা করে বলতো,`
--এই মেয়ে তোমার ডানা নেই কেন? আমাকে নিয়া মেঘেদের সাথে উড়তে তাহলে। আচ্ছা তোমার জন্মের সময় কি ডাক্তার তোমার ডানা কেটে দিয়েছিল? আমার তো মনে হয় কেটে দিয়েছে।
রিমি হাসতে হাসতে ওর কাধে মাথাটা রেখে বলতো,
-হুম গাধা, তাইতো আমি তোমার ডানা কাটা পরি।
লাজুক রিহান তখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী ছেলে মনে করতো।
`
![]() | |
| lover boy |

